• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিমঋতু যামিনী যামুনতীর (হিমাভিসার)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হিমঋতু যামিনী যামুনতীর (হিমাভিসার)

হিমঋতু যামিনী যামুনতীর।
তরললতাকুল কুঞ্জ-কুটীর।।
তহিঁ তনু থির নহে তুহিন-সমীর।
কৈছে বঞ্চব শুন শ্যামশরীর।। ধ্রু ।।
ধনি তুহুঁ মাধব ধনি তুয়া নেহ।
ধনি ধনি সো ধনী পরিহর গেহ।।
কুলবতী-গৌরব কঠিন কপাট।
গুরুজন-নয়ন সকন্টক বাট।।
কো জানে এতহুঁ বিঘিনি অবগাই।
ঐছন সময়ে মিলব তোহে রাই।।
ইথে যো পূরব দুহুঁ-মনকাম।
তাকর চরণে হামারি পরণাম।।
গোবিন্দদাস তবহুঁ ধরি জাগ।
তুহুঁ জনি তেজহ নব-অনুরাগ।।

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:চিকুরে চোরায়সি চামর-কাঁতি (বর্ত্মরোধ)
Next Post:পৌখলী রজনী পবন বহে মন্দ (হিমাভিসার)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑