• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি খেনে হইল দেখা নয়নে নয়নে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি খেনে হইল দেখা নয়নে নয়নে

কি খেনে হইল দেখা নয়নে নয়নে |
তোমা বঁধু পড়ে মনে শয়নে স্বপনে ||
নিরবধি থাকি আমি চাহি পথ-পানে |
মনের যতেক সুখ পরান তা জানে ||
শাশুড়ি খুরের ধার ননদিনী রাগী |
নয়ান মুদিলে মন কান্দে শ্যাম লাগি ||
ছাড়ে ছাড়ু নিজজন তাহে না ডরাই |
কুলের ভরমে পাছে তোমারে হারাই ||
কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাসে |
অগাধ সলিলে মীন মরয়ে পিয়াসে ||

Category: পদাবলী-কীর্তনTag: নরোত্তম দাস
Previous Post:দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর
Next Post:কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑