• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উদয়রেখা – তারিক টুকু

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » উদয়রেখা – তারিক টুকু

উদয়রেখাই আমাদের দ্বিধাবিভক্ত করে রাখে। এবং সমস্ত সত্য ও প্রতীকের মাঝে সমুদ্রের বিলুপ্ত স্রোতে আমরা, আশ্চর্যভাবে, অস্থিমান। যেন, সোনার রঙ মোড়ানো এক প্রান্তর ধীরে ধীরে খোলে অবলেপনের দিকে।

চলো এখন ছায়া ও নববসন্তের কথা বলি। স্মৃতির সমস্ত দুয়ার খুলে যে উন্মাদ আজ টিলায় বসে গান গাইছে, তার বিক্ষিপ্ত কথাগুলো নিয়ে নিজেদের কথার সেতু আবার তৈরি করি, এসো।

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০১০

Category: কবিতা
Previous Post:আসল নাম বলা যাবে না – শওকত চৌধুরী
Next Post:এসো তোমার গা ভেজা গামছায় মুছে দিচ্ছি – মাহবুব কবির

Reader Interactions

Comments

  1. পান্থ বিহস

    April 17, 2010 at 9:09 am

    ভালো লাগ্লো কবিতাটি।তারিক এগিয়ে যান, এই কামনায়

    Reply
  2. হাদী রকিব

    February 26, 2012 at 4:42 am

    অসাধারন কবিতা !! অসাধারন!!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑