• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেদে রে নদীয়াবাসী কার মুখ চাও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হেদে রে নদীয়াবাসী কার মুখ চাও

হেদে রে নদীয়াবাসী কার মুখ চাও।
বাহু পসারিয়া গোরাচাঁদেরে ফিরাও॥
তো-সভারে কে আর করিবে নিজ কোরে।
কে যাচিয়া দিবে প্রেম দেখিয়া কাতরে॥
কি শেল হিয়ায় হায় কি শেল হিয়ায়।
নয়ান-পুতলী নবদ্বীপ ছাড়ি যায়॥
আর না যাইব মোরা গৌরাঙ্গের পাশ।
আর না করিব মোরা কীর্ত্তন-বিলাস॥
কান্দয়ে ভকতগণ বুক বিদরিয়া।
পাষাণ গোবিন্দ ঘোষ না যায় মিলিয়া॥

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দ ঘোষ
Previous Post:প্রাণের মুকুন্দ হে আজি কি শুনিনু আচম্বিত
Next Post:শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়

Reader Interactions

Comments

  1. কৃষ্ণ সুন্দর দাসাধিকারী

    March 26, 2025 at 3:41 am

    সুন্দর কীর্তনের কীর্তন শুনতে ইচ্ছা হয়েছে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑