• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি

কুঞ্চিত কেশিনি             নিরুপম-বেশিনি
রস-আবেশিনি ভঙ্গিনি রে |
অধর সুরঙ্গিনি                অঙ্গ তরঙ্গিনি
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে ||
সুন্দরী রাধে                     আওয়ে বনী
ব্রজরমণীগণ-মুকুট-মণি রে |
কুঞ্জর-গামিনি                মোতিম-দামিনি
দামিনী-চমক নেহারিণি রে |
অভরণ-ধারিণি              নব-অভিসারিণি
শ্যামর-হৃদয় বিহারিণি রে ||
নব-অনুরাগিণি            অখিল-সোহাগিনি
পঞ্চম রাগিণি মোহিনি রে |
রাস-বিলাসিনি                 হাস-বিকাশিনি
গোবিন্দদাস-চিত শোহিনি রে ||

Category: পদাবলী-কীর্তনTag: গোবিন্দদাস কবিরাজ
Previous Post:বিদ্যাপতি পদ যুগল সরোরুহ (বিদ্যাপতি বন্দনা)
Next Post:মেঘ যামিনি চললি কামিনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑