• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর (প্রেমতন্ময়ী রাধা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর (প্রেমতন্ময়ী রাধা)

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর।।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে।
পরাণ পিরীতি লাগি থির নাহি বাঁধে।।
সই কি আর বলিব।
যে পুনি কর‍্যাছি মনে সেই সে করিব।।ধ্রু।।
দেখিতে যে সুখ উঠে কি বলিব তা।
দরশপরশ লাগি আউলাইছে গা।।
হাসিতে খসিয়া পড়ে কত মধুধার।
লহুলহু হাসে পহু পিরীতির সার।।
গুরুগরবিত-মাঝে রহি সখীরঙ্গে।
পুলকে পুরয়ে তনু শ্যাম-পরসঙ্গে।।
পুলক ঢাকিতে করি কত পরকার।
নয়নের ধারা মোর বহে অনিবার।।
ঘরের যতেক সভে করে কানাকানি।
জ্ঞান কহে লাজঘরে ভেজাইলুঁ আগুনি।।

——————-
(প্রেমতন্ময়ী রাধা ।। জ্ঞানদাস।।)

Category: পদাবলী-কীর্তনTag: জ্ঞানদাস
Previous Post:কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান (প্রেমমুগ্ধা রাধা)
Next Post:তুমি সব জান কানুর পিরিতি তোমারে বলিব কি (প্রেমনির্ভরা রাধা)

Reader Interactions

Comments

  1. Nepal Das

    May 15, 2025 at 2:49 am

    what type of comments are required

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑