• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানু কহে রাই কহিতে ডরাই ধবলী চরাই মুই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কানু কহে রাই কহিতে ডরাই ধবলী চরাই মুই

গান: কানু কহে রাই কহিতে ডরাই
ধবলী চরাই মুই।
রাখালিয়া মতি না জনি পিরীতি
প্রেমের পসরা তুই।।
আখর- (আমি প্রেমের কিবা জানি,
তোমার প্রেমের কিবা জানি
রাখাল বইত নইহে আমি।
তোমার প্রেমের কিবা জানি।)

গান: জগতে কাহারো না হই অধীন
জগতে তাহারে না ধরি।
প্রেমধন মোরে দিয়াছে কিশোরী
তার শোধ দিতে নারি।।
আখর- (শোধ হলো না (ধনি),
ঋণ শোধ আমার হলো না (ধনি)
তুমি যে প্রেম আমায় দিয়েছ কিশোরী
সেই ঋণ আমার হলো না (ধনি)
তার শোধ দিতে নারি।।

গান: প্রেমের তুমি মহাজন, যে করে ভর্ৎসনা
সুধাসম মোহে লাগে।
মোর নাগরালি কিশোরী
পিরীতি রসভ আগে।।
আখর- (রসভ তুমি বাড়ালে (ধনি),
আমার প্রেম রসভ তুমি বাড়ালে (ধনি)
তুমি আমার প্রেমের গুরু।
প্রেমরসভ তুমি বাড়ালে (ধনি)
পিরীতি রসভ আগে।।

গান: তোমার ঋণ যে শোধিতে নারিলাম
প্রেম অনুরাগ বিনে।
কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে
খালাস পাইবে ঋণে।।
আখর- (যেদিন গৌর হবে হে,
নদে গিয়ে যেদিন গৌর হবে হে
কালো ত্যজে যেদিন গৌর হবে হে
সেইদিন ঋণে খালাস পাবে)
খালাস পাইবে ঋণে।।

————————
শ্রীকান্ত ঠাকুর


Category: পদাবলী-কীর্তন
Previous Post:হাত পা বাঁধা
Next Post:হল এই সুখলাভ

Reader Interactions

Comments

  1. পরিচয়

    March 29, 2012 at 4:51 pm

    অসাধারন, অসাধারন। গানটির প্রথমাংশটি উত্তমকুমারের নিজকন্ঠে নবজন্ম ছবিতে ব্যবহৃত হয়েছিল।

    Reply
  2. Zubayer Hasan Adnan

    September 7, 2012 at 8:43 am

    Osadharon

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑