• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর জন্যে যে হলাম পাগলপারা সাধের একতারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » তোর জন্যে যে হলাম পাগলপারা সাধের একতারা

তোর জন্যে যে হলাম পাগলপারা সাধের একতারা।।
তোর একতারে কি ঝংকার যানে ভাবুক যারা
তার যায় জাতিকুল তবু হয় সে বাউল
তোর সাখী হয় যারা।।

তোর কর্ণমূলে এক কাঠের কাঠি
আঁকড়ে ধরা বাঁশ
নাভিমূলে তার ঢুকানো
নিচে লাউয়ের বস
ঘুরেতে বাসা বানছে পঞ্চারস
তার নিচে এক কড়ি কাঠিতে
তাতে সুর জোয়ারে ভরা।।

উদারা মুদারা তারা
তোর একতারেতে পাই
মনের সাথে তারটি বেঁধে
সুর পঞ্চমে গাই
ভাবের বলিহারি যায়
যারা ভাব নগরে গিয়েছে ভাই
দোতারে তত্ত্ব পেল তারা।।

একটি তারের সঙ্গে যে জন করল সম্বন্ধ
এই জীবনের মত তার মিটেছে ধন্ধ
পেয়েছে সে পরম আনন্দ
তাই দীন মহেন্দ্ৰ জ্ঞানে অন্ধ
সে নিজেই দিশে হারা।।

———
মহেন্দ্ৰ গোঁসাই

Category: বাউল গানTag: মহেন্দ্ৰ গোঁসাই
Previous Post:এসো ব্যথার ব্যথিত ওগো তুমি আমার সাঁই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্ৰেম করেছে সাঁই রব্বানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑