• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার॥
এলো মহা-ভাবের ভাব লইয়া ভাবে ভাবে সব একাকার
মানুষ-রূপে পাক মালেক সাঁই
নাইকো কোন জেতের বালাই
মানুষ ভজবি মানুষ হবি
মানুষ-গুরু নিষ্ঠা হয় যার॥

সুখ-বসন্ত মধুমাসে
রসের মানুষ রসে ভাসে
রস-আস্বাদন করবি যে জন
কুল-কলঙ্কের বড়াই ছাড়।।

মূল ছাড়িয়া স্কুলের বিচার
মন তোমার এ কেমন ব্যাভার
মঙ্গল শাহ কয় তাই নাহি নয়
সহজ সুভাব মহিন তোমার।।

———–
মহিন শাহ

Category: বাউল গানTag: মহিন শাহ
Previous Post:অপূর্ব কাহিনী মদিনা সুবর্ণের কারখানা
Next Post:দেল-দরিয়ায় ভাসে রসের তরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑