• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাতির বড়াই কি ইহকাল জাতি করে কি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » জাতির বড়াই কি ইহকাল জাতি করে কি

জাতির বড়াই কি ইহকাল জাতি করে কি,
আমার মনে বলে অগ্নি জ্বেলে দিই জাতের মুখি।
এক জাতের বোঝা লয়ে, চিরকাল কাটালাম মানী মানুষ হয়ে,
মানের গৌরব কুলের গৌরব, ধন্ধবাজী সব দেখি।।

লোকে পেটের দায়ে দেশান্তরী হয়, হিন্দু-মুসলমানের বোঝা
মাথায় করে রয়,
কার বা জাতি কেবা দেখে ঘরে এলে চিহ্ন কি
জেতে অন্ন নাহি দিবে, রোগে না ছাড়িবে,
পাপ করিলে কোম্পানি সব জাত ধরে লয়ে যাবে,
মৃত্যু হলে যাবে চলে, জাতির উপায় হবে কি।।

মন ডাক আল্লাহ, কুলের গৌরব ফেলে,
অকুলের কুল মালেক আলস্নাহ বলে, তাইরি লেহ চিনে,
পাঞ্জু ত বলে যত করলাম সকলি ফাঁকি জুকি।।

————-
পাঞ্জু শাহ

Category: বাউল গানTag: পাঞ্জু শাহ
Previous Post:শোনরে মন রসনা যদি কর প্রেমের বাসনা
Next Post:ঐ ঘাটে মানুষ ডুবে ভেসে যাচ্ছে রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑