• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মনিয়া রে।।

মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় বন্দী হইলাম, পিঞ্জিরার মাঝারে।।

উড়িয়া যায় রে ময়না পাখি, পিঞ্জিরায় হইল বন্দি
মায়ে বাপে লাগাইলা, মায়া জালের আন্দি।।

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়, ভাঙ্গিতে না পারে।।

উড়িয়া যাইব শুয়া পক্ষী, পড়িয়া রইব কায়া
কিসের দেশ কিসের খোশ, কিসের দয়া মায়া।।

ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর ময়নায় না চাইব ফিরিয়া।।

হাসন রাজায় ডাকব তখন ময়না আয়রে আয়
এমন নিষ্ঠুর ময়নায়, আর কি ফিরিয়া চায়।।

Category: বাউল গানTag: হাছন রাজা
Previous Post:হঠাৎ নালিশ হয় কি মতে
Next Post:মন ছাড়লে না তর দুনিয়া খেলা

Reader Interactions

Comments

  1. Arnav Sarkar Apon

    January 9, 2026 at 9:02 am

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑