• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰেম রসিক হবো কেমনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » প্ৰেম রসিক হবো কেমনে

প্ৰেম রসিক হবো কেমনে।
করে মানা কাম ছাড়ে না। মদনে।
মদন করে তৌসিলদারী এই দেহের মাঝার
মদন তো দুষ্ট ভারি তারে দেও তৌসিলদারী
করে হাকিম মুসীগিরি গোপনে।
চোর দিয়ে সব করায় চুরি একি কারখানা
আমি সে ভাব জিজ্ঞাসিলে বলে মুই জানিনা।
চোরে বা চুরি করে, সাধু সব পালায় ওরে
সাধু থাকে কোন শহরে গোপনে।
অধীন জহর কেঁদে বলে, ফকির সায়ের পায়
স্বামীতে মারিলে নালিশ করিব কার ঠাঁয়
তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো মতি
কেমনে হবো সতী চরণে।

————
ফকির জহরদ্দী সাঁই / ফকির জহর সাঁই / ফকির জহর শাহ (?)

Category: বাউল গানTag: ফকির জহর সাঁই
Previous Post:কই, কই, কই, কই সে জনে
Next Post:হঠাৎ নালিশ হয় কি মতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑