• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে
জানলে ব্যাথা অমন করে দিত না আর প্রাণে
আমি যার লাগিয়া সদাই কান্দি গো
কান্না পৌঁছায় না তার কানে

এই জগতে ভালোবাসা আমার হলো না
ভালোবাসার বিনিময়ে মন কিছুই পেল না
আমি পরকে দিয়ে ভালোবাসা রে
ভুল করিলাম জীবনে

পরকে ভালোবেসে আমার কান্না হলো সার
আমার চোখে জল দেখে [কেঁদ না ব্যথায়]
আমি যার কাছে যাই দেয় বেদনা
ব্যথা ভরা জীবনে

বিজয় বলে ভালবাসা হলো না আমার
সারা জনম ঘুরে মনের মানুষ পেলাম না
আমি পরকে ভালোবেসে রে
ভুল করিলাম জীবনে

Category: বাউল গানTag: বিজয় সরকার
Previous Post:আবু লাহাব
Next Post:অঁড়কঁক

Reader Interactions

Comments

  1. সুপেন রায় ।

    April 6, 2019 at 11:35 pm

    বেশ সুন্দর মরমী গান ।
    ভালো লাগলো ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑