• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া

কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া।
জবাকুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া
মনোসুখে গাঁথ মালা কৃষ্ণ নাম লৈয়া।।
সব সখ সাজাই কুঞ্জ থাকরে বসিয়া
সুখের নিশি গত হয় আসে না বিনোদিয়া।।
ভাইবে রাধারমণ বলে সখি না কান্দ বসিয়া
নিশিভোরে আসবে শ্যাম বাঁশরি বাজাইয়া।।

কথান্তরঃ

রাইগো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া
কেনো গো রাই কাঁদিতেছো পাগলিনী হইয়া।
চুয়া-চন্দন আনো পশরা ভরিয়া।
আইলে বন্ধু চন্দন ছিটাইয়া ছিটাইয়া।।
ভাইবে রাধারমণ বলে শুন মন দিয়া।
নিশাকালে আসবে বন্ধু বাঁশরি বাজাইয়া।।

কথান্তরঃ

আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া
কেনো গো রাই কাঁদিতেছো পাগলিনী হইয়া।
মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া।
জবাকুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া
মনোসুখে গাঁথ মালা কৃষ্ণ নাম লৈয়া।।
সব সখি সাজাই কুঞ্জ থাকরে বসিয়া
সুখের নিশি গত হয় আসে না বিনোদিয়া।।
ভাইবে রাধারমণ বলে শুন মন দিয়া
নিশাকালে আসবে বন্ধু বাঁশরি বাজাইয়া।।

Category: ফোক গান, বাউল গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কি করিব কোথা যাব কি হৈবে উপায়
Next Post:পৃথিবীটা একটু শান্তিতে থাকত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑