• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিছুদিন মনে মনে ঘরের কোণে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে

(বলি) শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে

(বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে

(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*

———————-
পাঠান্তরঃ
* রসিক জানে রসের মরম
অরসিকে বুঝবে কেনে

————-
নবনী দাস বাউল
পার্বতী দাস বাউল

Category: বাউল গানTag: নবনী দাস বাউল, পার্বতী দাস বাউল
Previous Post:পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন
Next Post:রাজচক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑