• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মসজিদ ঘরে আল্লাহ থাকে না (আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চণ্ডালে)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মসজিদ ঘরে আল্লাহ থাকে না (আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চণ্ডালে)

আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চণ্ডালে,
সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে।
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না হজ্ব করিতে যারা যায়।
কেউ যায় টাকা গরমেনে, কেউ যায় দেশ ভ্রমণে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

হজ্ব করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা
বলি, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেঠা?
তোর ঘরের ধন খায় পরে, দেশের লোক না খাইয়া মরে,
সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না।
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

দ্বীনহীন রাজ্জাকে বলে, মানুষে মানুষ রতন
বলি, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ।
মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল
ওরে মূল কাটিয়া জল ঢালিলে ঐ গাছে ফুল ফোটে না
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

—————————–
মাতাল রাজ্জাক দেওয়ান

Category: ফোক গান, বাউল গানTag: রাজ্জাক দেওয়ান
Previous Post:পিকে মুভি থেকে এক ঝলক
Next Post:ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা

Reader Interactions

Comments

  1. shimanto

    October 17, 2019 at 10:01 pm

    Can you kindly tell what the first line was? To me, it sounded like – কুল বিন মুমিন আছে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑