• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না

এই মিনতি করি তোমায়
ছেড়ে যাইও না
আমি তো জানি রে বন্ধু
তুমি আপনা

আমি তোমায় ভালোবাসি
মন্দ বলে পাড়াপড়শি
বলে বলুক যার যা খুশি
আমি শুনবো না

ছাড়িয়া সকলের আশা
করেছি তোমার ভরসা
মিটাও আমার প্রেম-পিপাসা
নিরাশ করিও না

তোমায় না পাইলে যৌবনে
কী কাজ আমার কুল-মানে
তুমি বিনে পাগল মনে
আর কিছু চায় না

প্রাণ বন্ধু তোমারে পাইলে
বলে শাহ নূর জালালে
ইহকাল আর পরকালে
কিসের ভাবনা

—————
শাহ নূর জালাল

Category: বাউল গানTag: দোহার, শাহ নূর জালাল
Previous Post:বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:শুধু কি আমার ভুল

Reader Interactions

Comments

  1. H

    February 10, 2021 at 4:27 am

    Thanks

    Reply
    • baula mon

      May 30, 2025 at 10:38 am

      দেখলে বাঁচি নইলে মরি
      তোমার চাঁদ বদন।
      প্রাণের বন্ধুয়ারে
      আমি কি দিয়া রাখিবো তোমার মন।।

      ধন দিলাম, প্রাণ দিলাম,
      আর দিলাম যৌবন,
      তবে কেনো বিচ্ছেদ-জ্বালা
      হয় না নিবারন ?
      প্রাণের বন্ধুয়া রে,
      আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

      বুঝিনা রে প্রাণের বন্ধু
      তোমার মতি গতি
      দিন রজনী কাঁদি কেবল
      এই কি তোর পিরিতি ?
      প্রাণের বন্ধুয়া রে,
      আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

      তোমার প্রেমে হইলাম দোষী
      কুলে দিলাম ছাই
      আপন বলতে এই জগতে
      আমার কেহ নাই ।
      প্রাণের বন্ধুয়া রে,
      আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

      আর কিছু নাই , তোমারে চাই,
      বলে নূর জালালে ,
      চিরদাসী ভেবে একবার
      নেওনা আমায় কুলে।
      প্রাণের বন্ধুয়া রে,
      আমি কি দিয়া রাখিবো তোমার মন । ।

      ** যোগ্য পিতার যোগ্য সন্তান।
      পিতার মত তিনিও লিখতেছেন কালজয়ী বাউল গান।
      বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একমাত্র পুত্র বাউল শাহ নুর জালাল।**

      এটা এড করেন

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑