কী ভুল করলাম জীবনে রে পিরিতি করে – লিরিক্স – মুজিব পরদেশী
কী ভুল করলাম জীবনে রে পিরিতি করে
সোনার জীবন ছাই করিলাম তুই বন্ধুয়ার তরে
পিরিত পিরিত করে সবাই
পিরিতি কি বুঝে রে ভাই
পিরিতি না গাছের গোটা
ঝাঁকি দিলে পড়ে
আগে যদি জানতাম আমি
করতাম না পিরিতি রে ভাই
না জানিয়া প্রেম করিলে
জ্বইলা-পুইড়া মরে
পরদেশীর এই পোড়া বুকে
আছে কত জ্বালা রে ভাই
পাইতাম যদি মনের মানুষ
কইতাম জ্বালা তারে
Bob shagore naiya
হ্রদয় ছুয়ে যাওয়া গান।
“পরার ধন লইয়া” এর অর্থ কি ?
এই পৃথিবীর কোনো কিছুই আমাদের না, সকল কিছু ইশ্বরের। আমরা কোন কিছু সঙ্গে করে নিয়ে আসি নি, আর না সঙ্গে করে কিছু নিয়ে ফিরবো। তাই পরের ধন সম্পদ বলতে বাউল শাহ আব্দুল করিম বুঝিয়েছেন জায়গা জমি সব ইশ্বরের, এগুলো নিয়ে গৌরব বা বড়াই করার কিছু নেই।
আমরা সবাই মায়ায় আবদ্ধ