• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোরা শোন গো নিরব হইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোরা শোন গো নিরব হইয়া

তোরা শোন গো নিরব হইয়া
দেখ গো বাহির হইয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া
ও এগো কী সুন্দর বা…
ও এগো কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

কলসিতে নাই রে জল
চলো যাই যমুনার জল
ও এগো চলো সবে
ও এগো চলো সবে সখিগণ মিলিয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

রুনুঝুনু শব্দ শুনি
ওই যায় ওই যায় গুণমণি
ও এগো চমকিয়া
ও এগো চমকিয়া উঠে রাধার হিয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

বাঁশি বাজায় রসিক চাঁন
হ্যাঁচকা হ্যাঁচকা মারে টান
এগো বাজায় বাঁশি
ও এগো বাজায় বাঁশি জয় রাধা বলিয়া
কী সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া

———————–
রাধারমণ দত্ত (১৮৩৩-১৯১৫)
কণ্ঠ: রাম কানাই দাস ও সহশিল্পী

Category: ফোক গান, বাউল গানTag: রাধারমণ দত্ত
Previous Post:জলের ঘাটে দেইখা আইলাম
Next Post:দুঃখে গেল কাল গো আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑