• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পানিতে হল এ সংসার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » পানিতে হল এ সংসার

পানিতে হল এ সংসার
এই যে পানি দেহ খানি, সৃষ্টি করলে সাঁই আমার
নীরাকারে ডিম্বরূপে ভেসেছিলেন সাঁই
পানি হতে আসমান-জমিন চৌদ্দ ভুবন হয়।
পানির আড়া পানির বেড়া পানি ছাড়া কে এবার।
রাই সরিষা, মটর, মশুরী, তিল গোঁজা ছোলা
ক্ষীরা-কুমড়া-তরমুজ-শশা আর কলা
পেয়ারা-পেঁপে-পোস্তদানা, পানির \’পরে জন্ম তার
মহুরী-শুপারী, এলাজ-কস্তুরী, বরবটি ধোঁধল
লিচু পিচু গোলাপ জাম, হচ্ছে রাম পটল,
হেট্‌ কাবাজারী রাই-খেশারী ডুমুর ডালিম হয় এবার।
আম জাম হয় কাঁঠাল এই বাঙলাদেশে
করমচা কামরাঙা ভালো, খেলে জ্বর আসে
আইফল-নাশপাতি ভালো বাংলা দেশে পাওয়া ভার
আছে আঙুর কিনে খেজুর পয়সা জোটে না
লঙ্কা খেলে পেট জ্বলে খাও বরফদানা
নসের বলে পানি নইলে চল্‌বে না আর এ সংসার।

————–
বাউল নসরুদ্দীন

Category: বাউল গানTag: নসরুদ্দীন
Previous Post:বাঙলা দেশের জঙলা মুসলমান
Next Post:তুমি দয়া কর দয়াময়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑