• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেহের বিচে দেখ আছে আজব কারখানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দেহের বিচে দেখ আছে আজব কারখানা

দেহের বিচে দেখ আছে আজব কারখানা
তিনশত ষাট দিয়ে জোড়া করেছে দেহ খাড়া
দুই খুঁটি একটি আড়া — বেড়া চারখানা
দশ দরজা আট কুঠুরি — চার কুতুব ষোলো প্রহরী
বায়ান্ন গলি, তিপান্ন বাজার, তের নদী সাত সমুদ্দর
তাহার মধ্যে চোদ্দটা ঘর, কেউ করে না তাহার খবর —
তিন উজির তিন বাদশা তার, এক মনিব দুই খরিদ্দার
দালাল তাহার দুইজনা।
দেহের খবর বড় খবর
তিন তারেতে হচ্ছে সব খবর।
বারো বুরুজ সাত সিতারা,
দেহের ভিতর আছে পোরা।

————-
বাউল নসরুদ্দীন

Category: বাউল গানTag: নসরুদ্দীন
Previous Post:নীর হইতে নূরের আকার ধরে
Next Post:ওয়াজেবল অজুদের মাঝি — রহমানি নফস আছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑