• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল – লিরিক্স – শাহ আব্দুল করিম

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল ॥

জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায় গ্রামের নাম হয় ধল ॥

ধল একটি প্রসিদ্ধ গ্রাম দূরদূরান্তে আছে নাম
এই গ্রামেতে জন্ম নিলাম, নাই কোনো সম্বল ॥

স্কুল মাদ্রাসাদি শিক্ষাদীক্ষার আছে বিধি
মধ্যে বহে কালনী নদী তাতে কালো জল ॥

কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়েঘরে
পোস্ট অফিস হয় ধলবাজারে ইউনিয়ন তাড়ল ॥

পিতার নাম ইব্রাহিম আলী সোজা সরল আল্লার ওলি
পির মুর্শিদের চরণধূলি করিমের সম্বল ॥

——————–
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑