• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণে সহে না দারুণ জ্বালা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » প্রাণে সহে না দারুণ জ্বালা – লিরিক্স – শাহ আব্দুল করিম

প্রাণে আর সহে না দারুণ জ্বালা
মরণ ভালা
প্রাণে আর সহে না দারুণ জ্বালা ॥

প্রেমফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলে পড়েছি প্রেমমালা
মরণ ভালা ॥

আহারও না চায় গো মনে
নিদ্ৰা নাই দুই নয়নে
শয়নে স্বপনে যায় না ভোলা
বুঝাইলে না বোঝে মনে
জ্বলে মরি প্রেমাগুনে
অদর্শনে মন প্রাণ উতালা
মরণ ভালা ॥

কোকিল মত্ত মধুর গানে
ভ্রমর মত্ত মধুপানে
আমি কাঁদি বসিয়া নিরালা
দিয়া তুমি প্রেম-আলিঙ্গন
শান্ত করো পোড়া মন
সরল তুমি নাম তোমার
সরলা মরণ ভালা ॥

বাউল আবদুল করিম বলে
গনার দিন ফুরাইয়া গেলে
যাব চলে আমি যে একেলা
ভাই বন্ধু পিতা মাতায়
কী করিবে ভবের মায়ায়
দমের কোঠায় লাগবে যে দিন
তালা মরণ ভালা ॥

——————–
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑