• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা – লিরিক্স – শাহ আব্দুল করিম

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া ॥

না আসিলে কাল ভ্রমর কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা ॥

কুলমানের আশা ছেড়ে মনপ্রাণ দিয়েছি তারে
এখন যে কাঁদায় আমারে এই কী তার প্রেমধারা ॥

শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া ॥

আশা পথে চেয়ে থাকি তারে পাইলে হবো সুখী
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা ॥

——————————-
(কালনীর ঢেউ, গান সংখ্যা – আটাত্তর)
শাহ আব্দুল করিম

Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মসালা চা
Next Post:আমি কুলহারা কলঙ্কিনী – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑