• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু ছেড়ে যাইবায় যদি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু ছেড়ে যাইবায় যদি – লিরিক্স – শাহ আব্দুল করিম

কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু ছেড়ে যাইবায় যদি
কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥

পাড়া-পড়শি বাদি আমার, বাদি কাল ননদি
মরম জ্বালা সইতে নারি দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥

কারে কী বলিব আমি নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥

পাগল আবদুল করিম বলে হলো এ কী ব্যাধি?
তুমি বিনে এ ভুবনে কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥

———————–
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:না যেও না
Next Post:এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা

Reader Interactions

Comments

  1. বাঁধন

    December 30, 2011 at 5:36 pm

    গানটা শুনলে এত কষ্ট লাগে…… বিশেষ করে এই লাইন দুইটা শুনলে,
    “মরম জ্বালা সইতে নারি
    দিবা নিশি কাঁদিরে বন্ধু”
    ” কারে কী বলিব আমি
    নিজেই অপরাধী”
    যদি পারতাম একবার করিমের চরণধূলি নিয়ে আসতাম। এত সহজ, সরল এবং প্রাঞ্জল ভাবে গানের সুর ও লেখা মনে হয়না পৃথিবীতে আর আছে বা হবে ।

    Reply
  2. সালমা

    February 2, 2012 at 10:52 am

    এই গানটা শুনেল চুেখ জল এেস যায় ।

    Reply
    • অবহেলিত

      July 20, 2026 at 5:42 am

      আহা! কি কথা! একেকটা লাইন দূর আকাশের তাঁরার মত। শুধু অনুভবে আসবে স্মৃতি, আর চোখ দুটো ছলছল করবে জলে, মনটা তাকে শুধু ছুঁতে চাইবে।
      গুরু “আবদুল করিম”

      Reply
  3. নীলয়

    February 14, 2012 at 12:32 pm

    এই গানটা শুনেল মেন হয় সব কষ্ট দূর হেয় যাই……………………।

    Reply
  4. রুমান

    July 12, 2021 at 8:26 pm

    অসাধারন গান
    জাতি সর্বকাল কৃতঙ্গ থাকবে এমন মনিষীদের প্রতি।

    Reply
  5. অনামিকা

    June 4, 2022 at 2:07 pm

    অসাধারণ লিরিক্স এবং মেলডি।

    Reply
  6. Nashir Uddin Halder

    August 14, 2025 at 12:21 pm

    জীবদ্দশায় উনার সাথে দেখা করতে না পারার দুঃখ থেকে গেল।

    Reply
  7. Habib

    January 25, 2026 at 10:42 pm

    Good song

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑