• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অচেনা শহরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » অচেনা শহরে

এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে

এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে

কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক

কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ

কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান

উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

————————–
ব্যান্ড – উইনিং
এ্যলবাম – অচেনা শহরে

Category: ব্যান্ড ও পপTag: উইনিং
Previous Post:অজান্তে
Next Post:আর্তনাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑