• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু তোর লাইগা রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে

অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে

বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে

নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
বন্ধু তোর লাইগা রে

সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে

—————–
সৈয়দ শাহ নূর

Category: ফোক গান
Previous Post:যখন সময় থমকে দাঁড়ায়
Next Post:শুনতে কি চাও

Reader Interactions

Comments

  1. Riyad Hossen

    July 9, 2026 at 11:50 am

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑