• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভীনদেশী তারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » ভীনদেশী তারা

আমার ভীনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মা\’য়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাটি

আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া
রাস্তা পাড় হবে সাবধানে

তোমার গায় লাগে না ধূলো
আমার দু মুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী

——————
ব্যান্ড – চন্দ্রবিন্দু
এ্যালবাম – চ

Category: ব্যান্ড ও পপTag: চন্দ্রবিন্দু
Previous Post:ম্যারী এ্যান
Next Post:দোলা হে দোলা হে দোলা

Reader Interactions

Comments

  1. Mitu MiTu Mitu

    April 29, 2013 at 1:54 pm

    অদ্ভুত এক পছন্দের গান… প্রত্যেকবার শোনার পর চোখ ভিজে ওঠে…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑