• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে

আমি গান গাহি আপনার সুখে
তুমি কেন এসে দাড়াও সম্মুখে
আলেয়ার মত ডাকিও না আর
নিশীথ অন্ধকারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে

দয়া করো
দয়া করো আর আমারে লইয়া
খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতী
আমি কি ভুলেও কোন দিনও
এসে দাড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে

Category: বিবিধ বাংলা গান
Previous Post:এই রূপালী চাঁদে
Next Post:কেন আনো ফুলোডোর

Reader Interactions

Comments

  1. snehangshu dey.mizoram

    March 26, 2009 at 2:06 am

    aro gaan chai

    Reply
  2. Bidhan Chandra Khan

    June 28, 2009 at 9:51 pm

    I want song list of Azoy Chokrabarty

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑