• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালোবাসি ঐ সবুজ মেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » ভালোবাসি ঐ সবুজ মেলা

ভালোবাসি ঐ সবুজ মেলা
প্রান জুড়ানো তার শ্যামল ছায়া
মন মাতানো বাঁশির সুরে
প্রিয় লোকালয় আসে ফিরে

সেখানে
ঝিরঝির বাতাসে রোদেলা দুপুরে
সুর তুলে নূপুরে
চারিদিকে
পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন
দোলা দেয় মনে

রিমঝিমঝিম বৃষ্টি ভালো লাগে
আলতো ছোঁয়া তার ভালো লাগে
ভালো লাগে একা একা
স্মৃতি নিয়ে শুধু খেলা করা

সেখানে
থৈ থৈ দুপুরে ছবি আঁকা সাতরে
জুঁই ফুল হাসে
চারিদিকে
পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন
দোলা দেয় মনে

ভালো লাগে ক্লান্তিতে
চৈতি রাতে ঘরে ফেরা
খোলা মাঠে ভালো লাগে
জোনাকি নিয়ে খেলা করা

সেখানে
ঝলমল বিকেলে ঘুড়ি ওড়ে আকাশে
এক্কা দোক্কা
চারিদিকে
পায়ে চলা মেঠোপথ দুই ধারে কাশবন
দোলা দেয় মনে

ভালোবাসি ঐ সবুজ মেলা
প্রান জুড়ানো তার শ্যামল ছায়া
মন মাতানো বাঁশির সুরে
প্রিয় লোকালয় আসে ফিরে

———————–
ব্যান্ড – সোলস
এ্যলবাম – এ এমন পরিচয়

Category: ব্যান্ড ও পপTag: সোলস
Previous Post:মনে পড়ে
Next Post:অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন

Reader Interactions

Comments

  1. Unknown

    February 20, 2021 at 8:03 pm

    Nostalgic song

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑