• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিরদিনই ভাবতে পারো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » চিরদিনই ভাবতে পারো

চিরদিনই ভাবতে পারো
একটি মানুষ বাসবে ভালো তোমাকে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙ্গা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে

হয়তো কোন অলস প্রহরে
দুরান্তে ঐ ছড়িয়ে দু’চোখ
হঠাৎ কিছু তাতেই তুমি খুঁজে পেলে
যার সাথে আমার কোন চিহ্ন গেছে মিলে
তুমি দু’ফোটা চোখের জল ফেলতে পারো
কষ্ট চেপে রেখে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে

আবার যদি গহন আঁধারে
ঘুম ভাঙা এক ক্লান্ত রাতে
হঠাৎ কোন গান যদি মনে পরে
যার সাথে প্রিয় কোন স্মৃতি আছে জুড়ে
তুমি দু’ফোটা চোখের জল ফেলতে পারো
কষ্ট চেপে রেখে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে

চিরদিনই ভাবতে পারো
একটি মানুষ বাসবে ভালো তোমাকে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙ্গা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে

——————
রেনেসাঁ

Category: ব্যান্ড ও পপTag: রেনেসাঁ
Previous Post:প্রথম প্রেমের মত
Next Post:ধূপছায়া গোধূলীবেলায়

Reader Interactions

Comments

  1. Manhush

    August 26, 2012 at 3:56 pm

    মাঝে মাঝে মন খারাপ হলে এই গানটা গাইতাম।

    এখন মনকে বলছি, হ্যারে মন চিরদিন ভাবতে ভাবতে তোর দিন শেষ করে দিতে পারবি। ….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑