• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালো লাগে জোৎস্না রাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » ভালো লাগে জোৎস্না রাতে

ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে

আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছে
গাঁয়ের সেই পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল
এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে

সেগুন কাঠের ঐ দরজা ভেঙে
বিকেলের রোদ এসে থামলে
আমার কবিতা শুকসারী হয়ে
মগ্ন চেতনার শীস দেয়
আমি পিয়ানোতে হাত রেখে
ভালো লাগা সব ধরে রাখছি

ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে

———————
ব্যান্ড – রেনেসাঁ

Category: ব্যান্ড ও পপTag: রেনেসাঁ
Previous Post:আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
Next Post:ও নদীরে তুই যাস কোথায় রে

Reader Interactions

Comments

  1. Younus

    May 16, 2026 at 11:25 pm

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑