সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
(ও মন রে) ঘুণে করলো জড়-জড়
আমি কী করে বাস করিব এই ঘরে রে
(হায় রে) তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকাখানি
(ও মন রে) গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কী করে সেঁচিবো নৌকার পানি রে
(হায় রে) তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
(ও মন রে) স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
(হায় রে) তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
.
গান – সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
লিরিক্স ও সুর – হাসান মতিউর রহমান (?)
শিল্পী – মুজিব পরদেশী
Leave a Reply