• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কী তব হোরি খেলা
তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা
তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।।

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপের শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ হৃদি নাচালে তুমি
আপন হারা এ উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারই মাঝে
তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে
জপ মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে
মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

গীতিকার- মীরা দেব বর্মন
কণ্ঠ ও সুর- শচীন দেব বর্মন

Category: আধুনিক বাংলা গানTag: মীরা দেব বর্মন
Previous Post:দীপ ছিলো শিখা ছিলো
Next Post:নিটোল পায়ে রিনিক ঝিনিক

Reader Interactions

Comments

  1. Haunted Apu

    May 10, 2013 at 12:43 pm

    এই গানটা শুনে প্রখমে লিরিক্স বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগতো। আজ লিরিক্স পড়ে নিলাম।

    Reply
  2. Md.nurun nabi miah

    December 4, 2019 at 11:26 pm

    Very nïce song

    Reply
  3. সঞ্জয় আচার্য

    April 16, 2023 at 12:23 pm

    গানটির শুদ্ধপাঠ:

    বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা
    রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কী তব হোরি খেলা
    তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা
    তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা
    মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
    আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।।

    প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপের শিখা তুমি
    জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ হৃদি নাচালে তুমি
    আপন হারা এ উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি
    তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি
    মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
    আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

    চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে
    হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারই মাঝে
    তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে
    জপ মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে
    মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি
    আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

    Reply
    • admin_egb

      April 17, 2023 at 1:48 pm

      অনেক অনেক ধন্যবাদ। আপডেট করে দেয়া হল।

      Reply
      • Dr Patitpabon Hazra

        December 8, 2023 at 6:44 pm

        খুব সুন্দর মন ভালো করা একটি গান।

        Reply
  4. উম্মে হানি জোছনা।

    August 19, 2025 at 3:26 pm

    এই গানটি শুনেছি ছোট বেলা থেকে মাঝে মাঝে,তখন সুর ভালো লাগত।এখন আমার মেয়ে গুন গুন করে এই গানটি গায়।আমার আরো ভালো লাগলো। গানটি পুরোটাই পড়লাম বুঝতে পারলাম। আহ্ কি অসাধারণ।কি ভাব,কি কথা,কথার গভীরতা,আমি অভিভূত।

    Reply
  5. What a marvellous piece of write up!! Priceless!!

    January 25, 2026 at 6:34 am

    Sachin Dev Burman, musical maestro

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF

My Account

Facebook

top↑