• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা – লিরিক্স – বিজয় সরকার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা – লিরিক্স – বিজয় সরকার

তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা – লিরিক্স – বিজয় সরকার

তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না

ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা

(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
যদি পেতাম দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না

কাষ্ঠ-নলে দাবানল
পুড়ে যায় বন জঙ্গল
মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
কত বিরহীনির তুমি অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না

খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর
মনে রইলে ব্যথা ভরা বাসনা

————————
কথাঃ বিজয় সরকার

Category: বাউল গানTag: বিজয় সরকার
Previous Post:সাপের মাথায় পা দিয়ে সে নাচে
Next Post:পোষা পাখী উড়ে যাবে সজনী – লিরিক্স – বিজয় সরকার

Reader Interactions

Comments

  1. গৌতম

    July 19, 2012 at 3:54 am

    বিজয় সরকারের আর সংগ্রহ থাকলে দয়া করে আপলোড করুন।

    Reply
    • Bangla Lyrics

      September 13, 2012 at 9:51 am

      আশা করছি এখন থেকে নিয়মিত আপলোড করতে পারব।

      Reply
  2. Rana Amir

    February 27, 2014 at 2:12 am

    এ গানটিই সম্ভবত বিজয় সরকারের সর্বাধিক সেরা গান ।

    Reply
  3. রাসেল

    October 19, 2024 at 8:25 am

    গান টি আমার অনেক প্রিয়

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑