• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই সূর্যদয়ের ভোরে এস আজ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » এই সূর্যদয়ের ভোরে এস আজ

এই সূর্যদয়ের ভোরে এস আজ
সবে মিলে নিই এ শপথ
এই ধ্বংস স্তুপ মাঝারে
গড়ব ইমারত।।

তাই কি আসে বুকে বুকে যত আশা
স্বপ্ন এবার পাবে নতুন করে ভাষা
ভেঙ্গে গেছে ঘর
তাদের হারায়ে গেছে সব
লাখ শহীদের আত্মার শোন কলরব
দু’বাহুতে আন বল
ভুলে যাই দলাদল
এস পূর্ণ করি মনোরথ।।

নতুন ফসল মাঠে মাঠে হবে বোনা
ক্ষেতে খামারে ভরে ভরে রবে সোনা
বাংলা মা গো নতুন সাজিতে সাজাব
মনি মুক্তায় ও আঁচল ভরিয়ে দেব
যত কারখানা কল মুখরিত অবিরল
হবে মুক্ত এ মুক্তির পথ।।

কথাঃ সলিল চৌধুরী
সুরঃ সমর দাস

Category: দেশাত্মবোধক গানTag: সমর দাস, সলিল চৌধুরী
Previous Post:আমার প্রতিবাদের ভাষা
Next Post:ছেলে ঘুমালো পাড়া জুড়ালো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑