• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমাদের চেতনার সৈকতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » আমাদের চেতনার সৈকতে

আমাদের চেতনার সৈকতে
একুশের ঢেউ মাথা কুটল
শহীদের রক্তের বিনিময়ে
চোখে জল কয় ফোঁটা জুটল।।

বছরের একদিন পুণ্য
সঞ্চয়ে হয় ঋণ পরিশোধ
হৃদয়ের পাত্রটি শুন্য
অন্যের পায়ে পায়ে লুটল।।

কতকাল আর এই প্রহসন
মুখে মুখে শুধু বাঙালীত্ব
কতকাল আর মোহবন্ধন
জীবনের পদে পদে নিত্য।

একুশের ঢেউ তবু লাগবেই
উর্বর বাংলার প্রান্তর
ফসলের মরশুম জাগবে
রক্ত গোলাপ যদি ফুটল।।

কথা: নাজিম মাহ্‌মুদ
সুর: সাধন সরকার

Category: দেশাত্মবোধক গানTag: নাজিম মাহ‌মুদ, সাধন সরকার
Previous Post:আমরা সবাই বাঙালী
Next Post:সেদিন আর কতদুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑