• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিগ্রো ভাই আমার পল রবসন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » নিগ্রো ভাই আমার পল রবসন

ওরা আমাদের গান গাইতে দেয়না
নিগ্রো ভাই আমার পল রবসন
আমরা আমাদের গান গাই ওরা চায়না।।

ওরা ভয় পেয়েছে রবসন
আমাদের রক্ত চোখকে ভয় পেয়েছে
আমাদের দৃপ্ত কন্ঠে ভয় পেয়েছে
আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে রবসন
ওরা বিপ্লবের ডাঙ্গরুতে ভয় পেয়েছে রবসন।।

ওরা ভয় পেয়েছে জীবনের
ওরা ভয় পেয়েছে মরণের
ওরা ভয় করে সেই স্মৃতিকে
ওরা ভয় পেয়েছে দুঃস্বপনে।

ওরা ভয় পেয়েছে রবসন
জনতার কলোচ্ছাসে ভয় পেয়েছে
একতার তীব্রতায় ভয় পেয়েছে
হিম্মতের শক্তিতে ভয় পেয়েছে রবসন
ওরা সংহারের মূর্তি দেখে ভয় পেয়েছে রবসন।।

–হেমাঙ্গ বিশ্বাস

Category: দেশাত্মবোধক গানTag: হেমাঙ্গ বিশ্বাস
Previous Post:ষোলই ডিসেম্বর
Next Post:শিল্পী সংগ্রামী পল রবসন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑