তুমি রামপ্রসাদের মা
তুমি গদাধরের মা
তুমি বামাক্ষ্যাপা কমলাকান্ত
আত্মারামের মা।।
তুমি জগদেশ্বরী মহেশ্বরী
পরমেশ্বরী মা
তুমি ভুবনেশ্বরী শিবশঙ্করী
চচী সে ভরমা
তুমি সারদা সরস্বতী
ভগবতী মা।।
তুমি গণপতির মা
তুমি কার্তিকের মা
তুমি দুর্গা ভবানী
ত্যাগ মহাকালী মা।।
তুমি বিশ্বময়ী ব্রহ্মময়ী
দয়াময়ী মা
তুমি চিন্ময়ী আনন্দময়ী
প্রেমময়ী মা।
তুমি লক্ষ্মী নারায়ণী
তুমি ভবতারিণী মা।।
.
সুরকার ও গীতিকার – পণ্ডিত বিপ্রদাস ভট্টাচার্য
মা
এই গান এর কোনো লিংক আছে?
আপনি এই গানটি সম্পর্কে আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন?
তুমি রামপ্রসাদের মা গানের গীতিকার সুরকার বিপ্রদাস ভট্টাচার্য।
গানটি র সুরকার ও গীতিকার পণ্ডিত বিপ্রদাস ভট্টাচার্য
ধন্যবাদ।
আধুনিক গান
বর্ষার গান, মন খারাপের দিন।
গীতিকার সুরকার বিপ্রদাস ভট্টাচার্য।
মন খারাপের দিন
যদি বৃষ্টি আসে চলে এসো
বৃষ্টিতে ভিজবো
দু হাত ধরে সারাদিন।।
অনেক দিন হলো বৃষ্টিতে
ভেজা হয় না
পাশাপাশি কথা বলা
কখনো ফুরায় না
একটু হাসি একটু কথা
একটু গানে যাক দিন
বৃষ্টিতে ভিজবো সারাদিন।।
আকাশ টা চেয়ে দেখো
ঘন কালো মেঘে ঢেকে আছে
তোমার মন তাই
বিষন্নতায় ভরে গেছে
কত মেঘ ঝরে গেলো এই বরষায়
স্বপ্ন হয়েছে মলিন
বৃষ্টিতে ভিজবো সারাদিন।।