• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যামিনী তুমি শশী হে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আমি যামিনী তুমি শশী হে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

আমি যামিনী তুমি শশী হে
ভাতিছো গগন মাঝে ।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে ।।

তোমায় হেরি গো স্বপনে শয়নে
তাম্বুর রাঙ্গা বয়ানে,
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে ।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদীর বক্ষে,
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে ।

তুমি অগণিত তারা গগনে
প্রাণবায়ু মম জীবনে,
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে ।।

***


গান – আমি যামিনী তুমি শশী হে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: অনীল বাগচী
ছায়াছবি: এন্টনী ফিরিঙ্গী

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:যদি আসে এমন দিন আমি হয়ে গেছি বিলীন
Next Post:কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑