• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাধু গো আমায় উপায় বলনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সাধু গো আমায় উপায় বলনা

সাধু গো, আমায় উপায় বলনা৷

আমি স্বভাবকটূ কমন্ডলু
(আমার) হাড়ের তেতো গেলনা৷
উপায় বলনা৷

অঙ্গে আমার তীর্থমাটি
বুকে গঙ্গাজল,
তবু ধুয়ে তো গেলনা আমার
মনের গরল৷
(আমি) বাহিরেতে ভেক ধরেছি
ভিতর কিন্তু ছলনা৷
উপায় বলনা৷

দেশ-দেশান্তরে ঘুরে আমার
হল যাওয়া-আসা,
সাধুসঙ্গে ঘুচিল না
স্বভাব সর্বনাশা৷
(আমি) চারধামেতে ঘুরে এলাম
পরমধাম তো পেলাম না৷
উপায় বলনা৷

–রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় শোনা৷

Category: বাউল গানTag: রামকুমার চট্টোপাধ্যায়
Previous Post:আকাশ ভরা সূর্য তারা
Next Post:বৌ কথা কও বলে পাখী আর ডাকিস না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑