• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া

বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া
কিছুই দৃষ্টি এড়ায় না
এদিক ওদিক বেড়ায় তবু
ভুলের পাড়া বেড়ায় না

দার্জিলিঙে, রাজস্থানে
গণ্ডগোলে, গ্যাঙটকে
খুনখারাপী ধরতে ছুটি
লোভীর লালা লকলকে

গল্পে তিনি ভালৈ ছিলেন
গ্রীষ্ম, বর্ষা, শরত্, শীত
আমার গল্প সঙ্গে নিয়ে
চলে গেলেন সত্যজিত্

তপেশ আমার সঙ্গী ছিলো
সঙ্গী ছিলেন লালমোহন
বয়স একটু বাড়তি হলেও
কম ছিল না টাটকা মন

উটের পিঠে সওয়ার হয়ে
নাস্তানাবুদ হলেন খুব
লালমোহনের কলমখানা
অনেক লিখে এখন চুপ

গল্পে তিনি ভালৈ ছিলেন
গ্রীষ্ম, বর্ষা, শরত্, শীত
জটায়ুকে সঙ্গে নিয়ে
চলে গেলেন সত্যজিত্

অনেক দেখা, অনেক জানা
অনেক কিছু করার পর
স্মৃতির মধ্যে থমকে থাকা
আমার পক্ষে কষ্টকর
লালমোহন আর তোপসেটারও
একই দশা দেখতে পাই
ইচ্ছে করে সবাই মিলে
নতুন কিছু গড়তে যাই
তখন আবার গল্প হবে
রহস্যতে ভর করে
ছুটবে আবার কল্পনাটা
সত্যজিতের পথ ধরে৷৷

– ফেলুদার গান, সুমন চট্টোপাধ্যায়

Category: আধুনিক বাংলা গানTag: সুমন চট্টোপাধ্যায়
Previous Post:এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও
Next Post:বনফুলে ঘুরে ঘুরে প্রজাপতি ক্লান্ত যখন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑