• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেঁইয়ো হো হো হেঁইয়ো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হেঁইয়ো হো হো হেঁইয়ো

হেঁইয়ো হো হো হেঁইয়ো
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেই ঢেউ-এর তালে তুফান মাতে মরণ মহামারী

হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে

কে বেঁধেছে মায়ার ঘর ভুলের বালুচরে
নিবেছে কার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে
আ রে
তোলো ছেঁড়া পালে জয়ের পতাকা
আশার রঙে আঁকা
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে

মহাকালের খরস্রোতে আশার তরী ভাসে
জীবন নেয়ে ধর না হাল মরণ যদি আসে
আ রে
এবার ভাঙা প্রদীপ শপথ শিখায় জ্বালো
আনো আরো আলো

হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে

Category: ফোক গান
Previous Post:একবার দুইবার তিনবার কইলাম
Next Post:এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও

Reader Interactions

Comments

  1. Prof. Dr Soumendra Saha

    July 2, 2021 at 4:52 pm

    The lyric has got a few mistakes.

    Reply
    • Bangla Library

      August 31, 2021 at 9:04 am

      শুধরে দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑