• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তোরে পারলাম না বুঝাইতে রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন তোরে পারলাম না বুঝাইতে রে

মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷

তিন তক্তার এই নৌকাখানি রে দয়াল
বায়ে নায়ে চুয়ায় পানি
ও আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে
দয়াল তুই সে আমার মন৷

আমি সোনা দিয়া বান্ধাইলাম ঘর রে দয়াল
ঘুণে হইলো সেই ঘর জরজর
ও এক দিন সে ঘর ছাড়িয়া ময়না উইড়া যাবে রে
দয়াল তুই সে আমার মন৷

আমি স্বপন দেইখ্যা আইলাম ভবে তে রে দয়াল
ভুইল্যা রইলাম মিছাই লোভে
ও আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
দয়াল তুই সে আমার মন৷

মন তোরে পারলাম না বুঝাইতে রে
দয়াল তুই সে আমার মন৷

প্রচলিত

Category: ফোক গান
Previous Post:ইন্দি-বিন্দি-সিন্দি
Next Post:আমার দুবাহু প্রসারিত করে সূর্যের কোন অঞ্চলে

Reader Interactions

Comments

  1. Hasan Mahbub

    April 13, 2013 at 8:41 pm

    গীতিকারঃ মুজিব পরদেশি.

    Reply
  2. osthir

    April 14, 2013 at 2:42 am

    গীতিকারঃ মুজিব পরদেশি.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑