• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সব লাল পাথরই তো চুনি হতে পারে না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » সব লাল পাথরই তো চুনি হতে পারে না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

সব লাল পাথরই তো চুনি হতে পারে না,
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়,
সমাধীর বেদী তার ভরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায় ।।

কেউ বা হাসে সারাটি জীবন
অশ্রু ঝরায় কারও বা নয়ন,
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়
কেউ কিছু নিতে নয়, শুধু যে দিতে চায় ।
সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুখী শুধু রয়ে যায় ।।

কারও বা আশা হয়গো পূরণ
হয়না সফল কারও বা স্বপন,
ভিখারী মাটিতে ফেলে যে রতন
পারে না দিতে তা কখনও মহাজন ।
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়
কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায় ।।

***


গান – সব লাল পাথরই তো চুনি হতে পারে না
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: লতা মঙ্গেশকর
সুরকার: বাপ্পী লাহিড়ী

Category: আধুনিক বাংলা গান, সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়, বাপ্পী লাহিড়ী, লতা মঙ্গেশকর
Previous Post:আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:যে সমাধি বেদিটার ঠিক উপরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑