• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃদ্ধাশ্রম (ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বৃদ্ধাশ্রম (ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার)

ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি, ঘড়ি-ছড়ি, বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান – জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কী করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু\’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু\’হাত আজো খুঁজে, ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!

খোকারও হয়েছে ছেলে, দু\’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ, ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি-
খোকা-আমি দু\’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!

————–
নচিকেতা

Category: আধুনিক বাংলা গানTag: নচিকেতা
Previous Post:জতনে জতেক ধন পাপে বটোরলু (অনুতাপ)
Next Post:আয় খুকু আয়

Reader Interactions

Comments

  1. saif rubel

    December 29, 2009 at 7:48 am

    chokh vese jai jole!!

    Reply
  2. মাইদুল ইসলাম শাকিল

    January 5, 2011 at 10:22 pm

    নির্বাক

    Reply
    • Bangla Lyrics

      January 13, 2011 at 3:30 am

      আমরাও!

      Reply
  3. Tanni chowdhury

    January 27, 2011 at 7:20 pm

    সত্ত্যি,এটা ভাবতেই বুকটা ভেঙ্গে যায়।

    Reply
    • Bangla Lyrics

      February 13, 2011 at 4:26 am

      আসলেই তাই 🙁

      Reply
  4. Ifthakerhossain Palash

    March 5, 2012 at 1:15 pm

    নির্বাক…………………………………………

    Reply
  5. জুবায়ের

    August 21, 2012 at 10:49 am

    এবার তোরা মানুষ হ

    Reply
  6. Shopnomoy Ami

    January 16, 2013 at 3:10 pm

    amra shojei shob vule jai.

    Reply
  7. Musharrat Shabnam

    February 21, 2013 at 5:18 pm

    jotobar pori/gaan ta shuni chokhe jol eshe jay.ki kore masnush pare poshuder cyteo niche namte.

    Reply
  8. মিজানুর রশীদ চৌধুরী

    August 31, 2013 at 6:06 pm

    লিরিক্স টা সব সময় কাঁদায়,

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑