• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজনি কে কহ আওব মধাঈ (প্রতীক্ষমাণা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সজনি কে কহ আওব মধাঈ (প্রতীক্ষমাণা)

সজনি কে কহ আওব মধাঈ |
বিরহপয়োধি পার কিএ পাওব
মঝু মনে নহি পতিআঈ ||
এখন তখন করি দিবস গোঙায়লু
দিবস দিবস করি মাসা |
মাস মাস করি বরস গোঙায়লু
ছোড়লু জীবনক আসা ||
বরিখ বরিখ করি সময় গোঙায়লু
খোয়ালুঁ কানুক আসে |
হিমকরকিরণে নলিনি জাদ জারব
কি করব মাধব মাসে ||
অঙ্কুর তপন তাপ জদি জারদ
কি করব বারিদ মেহে |
ইহ নব জৌবন বিরহ গোঙায়ব
কি করব সে পিয়া নেহে ||
ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি
অব নহ হোই নিরাশ |
সো ব্রজনন্দন হৃদয় আনন্দন
ঝটিতি মিলিব তুঅ পাস ||

Category: পদাবলী-কীর্তনTag: বিদ্যাপতি
Previous Post:প্রথম বয়স হম কি কহব সজনি (আশ্বস্তা)
Next Post:জতনে জতেক ধন পাপে বটোরলু (অনুতাপ)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑