• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই (নিষ্ঠুর প্রেম)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই (নিষ্ঠুর প্রেম)

কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই |
নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই ||
শাশুড়ী ননদীর কথা সহিতে না পারি |
তোমার নিঠুরপনা সোঙরিয়া মরি ||
চোরের রমণী যেন ফুকারিতে নারে |
এমত রহিয়ে পাড়াপড়শী ডরে ||
তাহে আর তুমি সে হইলে নিদারুণ |
জ্ঞানদাস কহে তবে না রহে জীবন ||

Category: পদাবলী-কীর্তনTag: জ্ঞানদাস
Previous Post:গগনে ভরল নব বারিদ হে
Next Post:মনেক মরম কথা শুনলো সজনি (প্রেমদহন)

Reader Interactions

Comments

  1. শুভ

    March 5, 2013 at 7:06 am

    অন্ধ ভালবাসা থেকে দুরে থাকার চেষ্টা করুন ।এটা তোমার জীবন কে ধ্বংস করে দিবে ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑