• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাগো গেনু খেলাবার তরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » মাগো গেনু খেলাবার তরে

             মাগো গেনু খেলাবার তরে |
পথে লাগি পেয়ে                    এক গোয়ালিনী
             লয়ে গেল মোরে ঘরে ||
গোপরাজরাণী                        নন্দের গৃহিনী
              যশোদা তাহার নাম |
তৈহার বেটার                        রূপের ছটায়
              জুড়াইল মোর প্রাণ ||
কি হেন আকুতে                 তার বাম ভিতে
              লয়ে বসাইল মোরে |
এক দিঠে রহি                      তাহার আমার
              রূপ নিরিক্ষণ করে ||
বিজুরি উজোর                    মোর অঙ্গখানি
                সেহ নব জলধর |
সুমেল দেখিয়া                       দিবাকর ঠাঁই
              কি হেতু মাগল বর ||
তবে মোর গোরা                গা-খানি মাজিয়া
              লাস বেশ বনাইয়া |
হরষিত মোরে                      পাঠাইলা দেখ
              এ সব আঁচরে দিয়া ||
ঝিয়ের কাহিনী                   শুনি গোয়ালিনী
              মুচকি মুচকি হাসে |
কত সুধারস                         হিয়ায় বরিষে
              কহে কবি জ্ঞানদাসে ||

Category: পদাবলী-কীর্তনTag: জ্ঞানদাস
Previous Post:সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
Next Post:গগনে ভরল নব বারিদ হে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑