• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন গেলাম জল ভরিবারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কেন গেলাম জল ভরিবারে

           কেন গেলাম জল ভরিবারে |
যাইতে যমুনার ঘাটে        সেখানে ভুলিলুঁ বাটে
           তিমিরে গরাসিল মোরে ||
রসে তনু ঢর ঢর              তাহে নব কৈশোর |
            আর তাহে নটবর বেশ |
চূড়া টালনী বামে              মউর চন্দ্রিকা ঠামে
           ললিত লাবণ্য রূপ-শেষ ||
ললাটে চন্দন পাঁতি           নব গোরোচনা কাঁতি
           তার মাঝে পূণিমক চাঁদ |
অলকা-বলিত মুখ              ত্রিভঙ্গ-ভঙ্গিম রূপ
           কামিনী জনের মন ফাঁদ ||
লোকে তারে কাল কয়        সহজে সে কাল নয়
           নীলমণি মুকুতার পাঁতি |
চাহনি চঞ্চল বাঁকা             কদম্ব গাছে ত ঠেকা
          ভূবন-মোহন রূপ-ভাঁতি ||
সঙ্গে ননদিনী ছিল           সে সকল দেখি গেল
          অঙ্গ কাঁপে থরহরি ডরে |
জ্ঞানদাসেতে কয়        তারে তোমার কিবা ভয়
        সে কি সতী বোলাইতে পারে ||

Category: পদাবলী-কীর্তনTag: জ্ঞানদাস
Previous Post:কিশোর বয়েস মণি কাঞ্চনে আভরণ
Next Post:সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑